অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের একটি ঘরের জন্য অসহায় রাবেয়ার আকুতি

এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ২৭শে জুন ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

১০৯৬

চরফ্যাশন  প্রতিনিধি :  ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ১নং ওয়ার্ড আলীগাঁ গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম (২৭) স্বামী সন্তান ও ২ ভাই বোন নিয়ে হোসেন মাঝি বাড়িতে অসহায়ভাবে জীবন যাপন করছেন। তিনি বলেন, আমার মা সুফিয়া বেগমের মৃত্যুর পরে পিতা আবুল কাসেম দ্বিতীয় বিয়ে করে শ্বশুরালয়ে বসবাস করেন। আমরা বেঁচে আছি না মরে গেছি, কোনদিন আমাদের কোন খোঁজ খবর নেয়নি । এরপর র্দীঘ ১৫ বছর যাবত শহরে গিয়ে বিভিন্ন বাসা বাড়িতে  কাজ করি এবং পরবর্তীতে গার্মেন্টসে কাজ করে ছোট ভাই বোন নিয়ে জীবন কাটাই। ছোট বোনের বিয়ে দেই এবং ছোট ভাইকেও পড়া লেখা করাচ্ছি।
বর্তমানে আমার স্বামী,সন্তান ও ছোট ভাই বোন নিয়ে অন্যের ঘরে আশ্রিত আছি। এখানে আমাদের ১০ শতাংশেরও কিছু বেশি জমি আছে কিন্তু থাকার কোন ঘর নেই। প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন তারা যেন আমাদের অসহায় পরিবারটির  প্রতি একটু দৃষ্টি দেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শিরাজুল ইসলাম জানান, অসহায় রাবেয়া বেগম আমাকে বিষয়টি জানালে আমি তাকে আস্বস্ত করেছি। এবং তদন্ত সাপেক্ষে তাদের যদি ১০ শতাংশ জমি থাকে তাহলে আমরা মাননিয় প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর তাদের দিব। বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। এ ব্যাপাওে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, জমির দলিলাদি নিয়ে আবেদন করলে উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...