অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে গরমের তীব্রতায় বেড়েছে তালের শাঁসের কদর

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মে ২০২৫ দুপুর ০২:৩৮

remove_red_eye

২৫৮

আকবর জুয়েল, লালমোহন: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এর থেকে কিছুটা স্বস্তি পেতে ভোলার লালমোহন উপজেলায় বেড়েছে রসালো তালের শাঁসের কদর। রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তালের শাঁসের চাহিদাও। গ্রীষ্মের অসহনীয় গরমে অস্থির পথচারীদের এক মুহূর্তের জন্য হলেও তৃষ্ণায় স্বস্তি দিচ্ছে তালের শাঁস। কারণ এই তালের শাঁসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে, চোখের দৃষ্টি শক্তি বাড়ার পাশাপাশি মুখের রুচি বৃদ্ধি করে। ক্যালসিয়াম, ভিটামিন এ, বি ও সি সহ নানা ধরনের পুষ্টি চাহিদাও মিটছে তালের শাঁসে।
গরম বাড়ার সঙ্গে সঙ্গে লালমোহন পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের ব্যস্ত সড়কের পাশে তালের শাঁস বিক্রি করতে দেখা গেছে। ক্রেতারাও আগ্রহ নিয়ে খাচ্ছেন তালের শাঁস। আবার অনেকেই বাড়িতে নিয়ে যাচ্ছেন। গ্রামীণ অর্থনীতিতেও মৌসুমি ফল হিসেবে তালের শাঁস অবদান রাখছে। বর্তমানে তিন শাঁসের প্রতি পিস তাল ২০ টাকা করে বিক্রি হচ্ছে।
লালমোহন পৌরশহরের মহাজন পট্টি এলাকার তালের শাঁস বিক্রেতা মো. জাকির হোসেন জানান, এই গরমে তালের শাঁসের বেশ কদর রয়েছে। গত দুই বছর ধরে এই মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাল কিনে আনি। প্রতি পিস তাল ৫ টাকায় কিনি। বাজারে এনে বিক্রি করা পর্যন্ত একেকটি তালের পেছনে খরচ হয় ১০ টাকার মতো। তবে দুই বা তিন শাঁসের প্রতি পিস তাল ২০ টাকা করে বিক্রি করি। প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিক্রি করি এই তালের শাঁস। এভাবে আরো এক মাসের মতো এই তালের শাঁস বিক্রি করতে পারবো। আরেক বিক্রেতা শেকান্তর মিয়া বলেন, তালগাছের মালিকদের সাথে গাছ থেকে তাল পেড়ে দেয়া বাবদ অর্ধেক আমাদের ও বাকি অর্ধেক মালিকের জন্য, এমন কন্টাকের মাধ্যমেও আমরা তাল সংগ্রহ করে বিক্রি করে থাকি।
ক্রেতা মো. রিয়াজুল ইসলাম বলেন, এই তালের শাঁস মৌসুমি একটি ফল। গরমের সময় তালের শাঁস খেলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। যার জন্য নিজে এবং পরিবারের সদস্যরা মিলে খেতে তিন শাঁসের মোট ৬ টি তাল কিনেছি। প্রতি পিস কিনতে হয়েছে ২০ টাকা করে।
মো. শাহিন নামে আরেক ক্রেতা জানান, অনেক গরম। কোনোভাবেই কমছে না এই গরমের তীব্রতা। তাই কিছুটা স্বস্তি পেতে ২০ টাকা দিয়ে তিন শাঁসের একটি তাল কিনেছি। রসালো এই ফল খেলে গরমে কিছুটা হলেও স্বস্তি পাবো।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. ইউসুফ হোসেন বলেন, তালের শাঁস গরমে শরীর ও পেট ঠান্ডা রাখে। এ ছাড়া তালের শাঁসে ব্যাপক খাদ্যশক্তি রয়েছে। প্রায় ৮৭ কিলো ক্যালোরি ও ৮ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকায় হাড় গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তালের শাঁসে। একইসঙ্গে এই তালের শাঁস বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...