লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬
২৯০
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাগানের সুপারি গাছ কেটে জোরপূর্বক ভাবে ওই জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। গত (১৩ মে) মঙ্গলবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ১নং ওয়ার্ড সাজি চৌমুহনী বাজার এলাকার এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী ওমর ফারুক জানান,আমার সহোদর বোন দীর্ঘদিন ধরে আমার নিকট জমি পাবে বলে আমাকে মানসিক ভাবে চাপ প্রয়োগ করে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে জমি দখলের পায়তারা করছে। তিনি আরো জানান,১৯৭২ সাল থেকে,এসএ ১৩৫ বিএস ৪৩ খতিয়ানের মোট ১একর ৭২ শতাংশ জমির মধ্যে আমি এবং আমার ছেলে বাহালুল এর নামে ১একর ৫২ শতাংশ জমি দলীলপত্র অনুযায়ী দখলে রয়েছি এবং আমার বোনের ও এই খতিয়ানে ২০শতাংশ জমি দলীলপত্র অনুযায়ী মালিক থাকিয়া ভোগ দখল করিতেছে।সম্প্রতি আমার বোন কিছু কুচক্রী মহলের প্রোচনায় পড়ে আমার থেকে জমি পাবে বলে দাবি করলে, তাকে কাগজপত্র নিয়ে বসতে বলি, সে কোন বিচার ফয়সালা মানিনা বলে আমাকে সাফ জানিয়ে দেয় এবং বলে আমি জমি পাবো আমাকে জমি দিতে হবে।এক পর্যায়ে ঘটনার দিন আমার বোন ও ভগ্নপতি মোহাম্মাদ আলী ও তার ছেলে মোঃ নোমান, মোঃ রোহান, মোঃ আকাশসহ আরো ৬ থেকে ৭জন লোক নিয়ে আমার বাগানের প্রায় ৪৫টি সুপারি গাছ কেটে পেলে।গাছ কাটার বিষয়ে জানতে চাইলে আমাকে তার লোক অকাথ্য ভাষায় গালমন্দ করে আমাকে মারার জন্য গায়ের দিকে আসে এক পর্যায়ে আমি সেখানে থেকে কোন মতে বের হয়ে লালমোহন থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং বলেন ফয়সালা না হওয়া পর্যন্ত এখানে সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকিবে।কিন্তু তারা পুলিশের কথা অমান্য করে এখন থেকে অনেকগুলো গাছ অন্যত্র সড়িয়ে নিয়ে যায় এবং মাটি পেলে ঘর করার পায়তারা করছে।এতে করে আমার প্রায় ১লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। অপরদিকে অভিযুক্ত নুরজাহান জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আমার দলীল করা জমিতে ঘর করার জন্য গাছ কেটেছি।আমার কাজের লোকজনকে আমার বড়ভাই ফারুক বাঁধা প্রদান করে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন,ওমর ফারুক নামের এক ব্যক্তি সুপারি গাছ কেটে নেওয়ার বিষয়ে একটি অভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত