অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ছাত্ররা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে: ড. মঈন খান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৩০২

ছাত্ররা দেশ পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। একসময় দেশ পরিচালনা করেছি। আগামী দিনে যদি সুষ্ঠু ভোট হয়, দেশের জনগণ যাকে দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে। ছাত্রদের যখন দায়িত্ব দেবে ছাত্ররাই দেশ পরিচালনা করবে। তার জন্য ছাত্রদের সঠিক প্রস্তুতি নিতে হবে, সচেতন থাকতে হবে।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৃত্তি প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর সাংস্কৃতিক ফোরাম।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আব্দুল মঈন খান বলেন, আজকে যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। গুরুদায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে এ দেশটি তোমাদের। আমরা এখন আছি, আমরা কিন্তু চলে যাবার পথে। আমাদের সময় কিন্তু প্রায় শেষ। আর তোমাদের সময় কিন্তু শুরু।

‘কাজেই সেই কথা মনে রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যদি সময় নষ্ট করো তাহলে ১৮ কোটি মানুষকে পরিচালনার দায়িত্ব যখন আসবে, তখন কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না।’

তিনি বলেন, ছাত্রদের যে শক্তি সেই শক্তি কিন্তু আমাদের নেই। সেই শক্তি আছে বলেই তারা সামনে এগিয়ে গেছে। জুলাই আন্দোলনের যে অর্জন সেটি ছাত্রদের। আমরা সেই কথা গর্বের সঙ্গে বলি। তবে বিগত ১৫ বছর সংগ্রাম করে এ অর্জনের পথ তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। কাজেই গৌরবময় অর্জন ধরে রাখতে হবে।

‘এই সুযোগ যদি হেলায় হারাও, কোনো ভুল পথে গিয়ে যদি সুনাম নষ্ট করো তাহলে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে’- ছাত্রদের উদ্দেশে বলেন তিনি।

ড. মঈন খান আরও বলেন, ছাত্রদের কাছে লেখাপড়া তপস্যার মতো, এ কথা ভুলে গেলে চলবে না। তোমরা দেশ পরিচালনা করে দেশকে মঙ্গলের পথে নিয়ে যাবে, বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করবে। কিন্তু সেজন্য সঠিক প্রস্তুতি নিতে তোমাদের ক্লাসে ফিরতে হবে। সঠিক শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় ফিরে আসতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন ও বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে সালমান হোসেন, সাবরিন আলম, ফাহমিদা আক্তার, মোহনা আক্তার, রেহেনামু বিনতে হোসেন, মারিয়া আক্তার, উসরাত প্রিয়তমা, জেরিন রহমান, সামিয়া ইসলাম, মনিকা আক্তার, আফসানা ইসলাম, নুরে জান্নাত আঁখি, জান্নাত আক্তার, ইশানি গো, অরপিতা চৌধুরী, সিলভিয়া জামান, মাহফুজা আক্তার, আফরোজা ইসলাম, রাইসাতুল অর্পাসহ অর্ধশতাধিক শিক্ষার্থীকে মেডেল ও সনদ দেওয়া হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...