অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সড়কে চলাচলের উপর শর্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

২৯৩

৭ দিন ধরে সিএনজি অটো চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রশাসনের পক্ষ থেকে সড়কে সিএনজি অটো রিকশা চলাচলের উপর শর্ত প্রত্যাহার ও আর্থিক ক্ষতি থেকে রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এদিকে তাদের দাবী আদায়ের লক্ষ্যে গত ৭ দিন ধরে ভোলা জেলায় সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিএনজি অটো রিকশা শ্রমিক ও মালিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিক ও মালিকরা  বলেন, গত ০৪মে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালকদের দ্বন্দ্বের কারনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ইউনিয়ন। দুই দিন বাস চলাচল বন্ধ থাকার ৬মে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাস মালিক ও শ্রমিকদের দাবির মুখে জেলা প্রশাসক সিএনজি চালকদেরকে ভোলার দক্ষিণ আইচা থেকে পরানগঞ্জ পর্যন্ত রুট নির্ধারণ করে দেন এবং পাঁচজনের স্থলে তিনজন করে যাত্রী বহন করার সিদ্ধান্ত দেন। পরানগঞ্জ থেকে ইলিশাঘাট পর্যন্ত সাত কিলোমিটার সড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ করা হয়। কিন্তু বিগত ১৫ বছর ধরে ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশাঘাট পর্যন্ত সকল সড়কে পাঁচজন করে যাত্রী নিয়ে সিএনজি নির্বিঘ্নে চলাচল করে আসছে। কিন্তু বাস মালিক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সিএনজি চালকদের ওপর এ অযৌক্তিক শর্ত আরোপ করা হয়েছে। অথচ পরানগঞ্জ থেকে ইলিশাঘাট পর্যন্ত এ সাত কিলোমিটার সড়কে বৈধ ও অবৈধ সকল যানবাহন চলাচল করতে পারলেও শুধু মাত্র সিএনজির জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত সিএনজি চালকদের জন্য যেমন অমানবিক তেমনি যাত্রীরাও হয়রানির শিকার হতে হবে। চরফ্যাশন ঢাকা অথবা চট্টগ্রামগামী একজন যাত্রীকে ঘাট থেকে সাত কিলোমিটার আগে নামিয়ে দেওয়া হলে সে হয়রানির শিকার হয়ে আর সিএনজিতে উঠবে না। এছাড়াও ভোলায় যে সকল সিএনজি চলাচল করে সেগুলো চলে এলপিজি গ্যাসে। তিন জন করে যাত্রী বহন করলে চালকরা লোকশান গুনতে হবে। তাই এই দুইটি শর্ত সিথিল করে সিএনজি চালকদের চলাচল নির্বিঘ্নে করার দাবি জানান ।

ভোলা জেলা সিএনজি অটো রিকশা মালিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান জানান,গত কয়েক দিন আগে জেলা প্রশাসক থেকে ভোলার ইলিশ থেকে পরানগঞ্জ পর্যন্ত সিএনজি চলাচলে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তারোপ বা মৌখিক নির্দেশনা জারি করায় তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ করেন গত ৭ দিন ধরে ভোলা জেলায় সিএনজি অটো রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েক শত পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই দ্রুত প্রশাসনের শত শিথিল করার জন্য দাবী জানান। পরে বিক্ষোভকারী শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...