অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার করোনা শনাক্ত


মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২০ বিকাল ০৩:২৮

remove_red_eye

১১১৫


মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াস মিয়ার করোনা শনাক্ত। এছাড়াও উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সহ এই দূর্গম উপজেলায় ১১ জনের করোনা শনাক্ত হলো।

শুক্রবার সকালে নমুনা সংগ্রহের ফলাফলে করোনা পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ। দুইজনই সুস্থ্য রয়েছে ও কোন উপসর্গ নেই।

জানা যায়, উপজেলাসহ বিভিন্ন  দূর্গম চরে ত্রান কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন কাজ পরিদর্শনে করার সময় তিনি করোনা আক্রান্ত হয়। গত ২০ জুন বিকেলে উন্নয়ন কাজ ও ত্রান কার্যক্রম শেষে বিকেলে গোসল করার পর জ্বর উঠে। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসে। পরে ২৬ জুন নমুনার ফলাফলে তার করোনা শনাক্ত হলো।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একজন করোনা পজেটিভ। দুইজনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নতুন দুইজন সহ উপজেলায় ১১ জনের করোনা শনাক্ত হলো। ৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।


করোনা