অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩

ভোলায় নতুন ৫ জনসহ জেলায় মোট করোনা আক্রাক্ত ২১৪

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৬শে জুন ২০২০ বিকাল ০৩:২০

remove_red_eye

১০৫৬

অচিন্ত্য মজুমদার: ভোলা সদর হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট সহ নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ভোলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ভোলা সদর উপজেলার এক জন, মনপুরা উপজেলায় দুই জন, চরফ্যাশন‌ উপজেলায় একজন ও একজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। আজ শুক্রবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন।

এদের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৮ জন চিকিৎসক, ১৯ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১০ জন ও ১২ জন শিক্ষক রয়েছে। এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্যালয়ের এক জন, সিভিল সার্জন কর্যালয়ে দুই জন ও জেলা প্রশাসক কার্যালয়ে এক জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২১৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১০৪ জনের মধ্যে সুস্থ ৩১ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ৩ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৭ জনের মধ্যে সুস্থ ১৩, মনপুরা উপজেলায় আক্রান্ত ১১ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৪২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৬৫৭ জনের। এর মধ্যে ২ হাজার ৪৪৩ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ২১৪ জনের পজেটিভ আসে।

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ

চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ

লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

আরও...