অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে সমতায় তারুণ্য শীর্ষক দুইদিন ব্যাপী ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষন শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২৫ রাত ০৮:৫১

remove_red_eye

৫০৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে সমতায় তারুণ্য শীর্ষক বিষয়ক  দুইদিন ব্যাপী ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষন শুরু হয়েছে।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজন শনিবার ভোলার চরফ্যাশন পৌরসভার হলরুমে এই প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোস্ট ফাউন্ডেশন সহকারী পরিচালক  রাশিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন  জাগো ফাউন্ডেশন এর  ডিভিশনাল কো-অর্ডেনেটর মো: মুকিত হোসেন, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু,চরফ্যাশন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ উপজেলা সম্মনয়কারী মনির আসলামি।
ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ নোমান,আল- আমীন ও সাবিনা  ইয়াসমিন  দীনা।
এসময় আয়োজকরা জানান, সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।
সেশনে আলোচিত চারটি মূল বিষয় ছিল, জেন্ডার স্টেরিওটাইপ,ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি  ও অ্যাডভোকেসি। দিনব্যাপী এই সেশনে ছিল দলভিত্তিক কাজ, কুইজ, রিয়েল-টাইম রেসপন্স অ্যাক্টিভিটি এবং রিফ্লেকশন পর্ব।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।