বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মে ২০২৫ রাত ০৮:৩৭
৩০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-চরফ্যাশন রুটে যাত্রীসাধারণের সুবিধা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে ভাড়া পুনর্নিধারণ করেছে ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যাত্রীসাধারণের সুবিধার্থে পূর্ব নির্ধারিত ভাড়া বাতিল করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা শনিবার (১০ মে ২০২৫) থেকে কার্যকর হবে।
ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বাচ্চু মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী সেবার মান উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে ভাড়া হ্রাসের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোলা থেকে চরফ্যাশন রুটের পূর্ব নির্ধারিত ভাড়া ১৮০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোলা থেকে লালমোহন রুটে বাস ভাড়া ১২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এছাড়া, ভোলা থেকে বোরহানউদ্দিন রুটের ভাড়াও ৬০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল চালক, হেলপার এবং কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন ভাড়া রুটিন মাফিক কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেছে বাস মালিক সমিতি।
এদিকে বাস মালিক সমিতির এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তির ছোঁয়া মিলেছে বলে মন্তব্য করেছেন নিয়মিত যাত্রীরা।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত