মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৯ই মে ২০২৫ বিকাল ০৩:২০
২৮৩
মনপুরা প্রতিনিধি: সহকারি প্রধান শিক্ষক পদে পূর্ববর্তি প্রতিষ্ঠানের তথ্য গোপন করে বিধিবহির্ভুত নিয়োগ, বিদায়ী প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিতে সম্পৃক্ততার দায়ে সাময়িক বরখাস্ত হলেন ভোলার মনপুরা উপজেলার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাইনউদ্দিন।
মঙ্গলবার (৬মে) বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তের কারন হিসেবে উক্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল বিদায়ী প্রধান শিক্ষকের সংবর্ধনা ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। ইউএনও'র উপস্থিতিতে অনুষ্ঠানে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাইনউদ্দিন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন। বিশৃঙ্খলাকারী কুচক্রী মহলের সাথে পূর্ব থেকেই যোগসূত্র ও দফায় দফায় বৈঠকের প্রমান মেলে তদন্ত কমিটির অনুসন্ধানে। এছাড়া ওই অফিস আদেশ সূত্রে জানা যায়, সাময়িক বরখাস্ত হওয়া মাইনউদ্দিন -সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের সময় তার পূর্বের প্রতিষ্ঠানের চাকরি সম্পর্কিত তথ্য গোপন করে দলীয় প্রভাব খাটিয়ে বিধি বহির্ভূতভাবে নিয়োগ নেন।
সূত্র জানায়, মাইনউদ্দিন মনপুরা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তার সুবাদে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় বিধি বহির্ভূতভাবে তিনি সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ নেন। আওয়ামীলীগের দাপট দেখিয়ে তিনি বিদ্যালয়ের ভিতরে ও বাইরে বিধিবহির্ভূতভাবে শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত ছিলেন। তার দৌরাত্ম্যে শিক্ষক কর্মচারীগণ সবসময় আতঙ্কে থাকতেন বলে শিক্ষক কর্মচারীরা জানান।
সাময়িক বরখাস্তের অফিস আদেশ সূত্রে জানা যায়, মাইনউদ্দিনকে দুটি কারন দর্শানোর নোটিশ দেয় বিদ্যালয়ের এডহক কমিটি। সে একটি নোটিশের অসন্তোসজনক জবাব দিলেও আরেকটি নোটিশের জবাব দেননি। এর প্রেক্ষিতে ৬ মে বিদ্যালয়ের এডহক কমিটির সভায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। তার সাময়িক বরখাস্তের আদেশটি ৭ মে থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
এব্যাপারে জানতে সাময়িক বরখাস্ত হওয়া সহকারি প্রধান শিক্ষক মোঃ মাইনউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।
সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিৎ করে ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, সহকারি প্রধান শিক্ষক পদে পূর্ববর্তি প্রতিষ্ঠানের তথ্য গোপন করে বিধিবহির্ভুত নিয়োগ, বিদায়ী প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিতে সম্পৃক্ততার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তিতে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক