অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের প্রশিক্ষণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩২৪

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার লালমোহন অফিসার্স ক্লাবে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীকে ২০২৪-২৫ অর্থবছরে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বরিশাল বিভাগের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম ।
এ ছাড়াও মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন- লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
দুই দিনের এই প্রশিক্ষণে মাছের আহরণোত্তর ক্ষতি, অপচয় প্রশমনের উপায়, মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরণবিধি এবং অবৈধ, অগোচর ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে এ সময় মাছের গুণগত ও পরিমাণগত মান বজায় রেখে এবং ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্ববোধ পালনের বিষয়ে সচেতনতার আহ্বান জানান আলোচকবৃন্দ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...