অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে বোরো ধান কাটার উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২৫ রাত ১১:৪৩

remove_red_eye

৪৪২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের নতুন বাজার এলাকায় সমালয়ে উফশী বোরো ধানের ব্লক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ধান কাটার উদ্বোধন করেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খামার বাড়ির উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। এর আগে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস, টুটুল চন্দ্র সাহা ও অসীম মজুমদারসহ উপকারভোগী কৃষকরা।