অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার ,আটক-১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৩৫৬

কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাত ১ টা হতে ৩ টা পর্যন্ত ভোলা কোস্টগার্ড বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার মোঃ মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি করে ৬ টি (ককটেল) ও ৫ টি দেশীয় অস্ত্র (২টি রামদা, ১টি কুড়াল এবং ২টি চাপাতি) সহ মোঃ মাইনুদ্দিন মোল্লাকে (৩৭) আটক করা হয়।
আটককৃত মোঃ মাইনুদ্দিন মোল্লা ভোলা সদর উপজেলার চরশামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরশামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

জব্দকৃত হাতবোমা, দেশীয় অস্ত্র এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...