অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় নমুনা পরীক্ষায় জট: করোনা সংক্রমন ছড়িয়ে পরার আশঙ্কা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৫শে জুন ২০২০ সকাল ০৯:৩৫

remove_red_eye

১৫৩১

অচিন্ত্য মজুমদার : ভোলায় করোনা সন্দেহভাজন রোগীদের দেয়া নমুনা পরীক্ষায় জট লেগেছে। গত ১০ দিনে জেলায় করোনা সন্দেহভাজন ৭৩৫ জন রোগীর সংগ্রহিত নমুনার রির্পোট পাঠানো হয়েছে। গত ১৫ জুনে ৪৩ জনের নমুনা পাঠানো হলেও তাদেরে রির্পোটও এখনো আসেনি। এতে করে দিন যতো যাচ্ছে রির্পোট না পাওয়ার সংখ্যা বাড়ছে।  ঢাকা ও বরিশাল ল্যাবে নমুনা পাঠানো হলেও তা রির্পোট না আসায় সন্দেহভাজন ও আক্রান্ত রোগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।  ফলে একদিকে যেমন মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে পাশাপাশি করোনা সংক্রমন ব্যাপক হারে ছড়িয়ে পরার আশঙ্কা  দেখা দিয়েছে।

সরেজমিনে ২৫০ শয্যা ভোলার জেনারেল হাসপাতালের চিকিৎসক, টেকনিশিয়ান, রোগী ও স্বজনদের সাথে আলাপকালে জানাযায়, ভোলায় পিসিআর ল্যাব চালু না হওয়ায় করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষার জন্য জেলার বাইরে ঢাকা বা বরিশাল পাঠাতে হয়। এতে করে রির্পোট পেতে সময় লাগছে আট থেকে দশ দিন। রির্পোট আসতে বিলম্ব হওয়ায় নমুনা দেয়া ব্যক্তিরা করোনায় আক্রান্ত কিনা স্বল্প সময়ে জানতে পারছে না। নমুনা দেয়া ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। ফলে আক্রান্ত ব্যক্তির সংর্স্পশে আসা ব্যাক্তি নিজে যেমন সংক্রমিত হচ্ছে তেমনি অন্যদেরও সংক্রমিত করছেন। এতে ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা।

সিভির সার্জন কার্যালয় সূত্র অনুয়ায়ী, ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত গত ১০ দিনে ভোলায় সংগ্রহ করা ৭৩৫ জনের নমুনা ঢাকা ও বরিশাল ল্যাবে রির্পোটের জন্য অপেক্ষমান আছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৬১০ জনের। এর মধ্যে ২ হাজার ৪২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৮৯ জনের পজেটিভ আসে।
  
করোনা যুদ্ধে জয়ী ভোলা শহরের ঔষধ ব্যবসায়ী নান্টু কর্মকার জানান, তিনি দুই দফা নমুনা দেয়ার ১৫ দিন পরে নমুনার রিপোর্ট পজেটিভ আসে। নমুনা পজেটিভ আসার দিন সকালেও তিনি তার কর্মস্থলে ছিলেন। একয়দিনে তার সংস্পর্শে আসছে অনেকেই। এরপর কোন উপসর্গ না থাকলেও তাকে আরো ১৫ দিন হোম আইসোলেশনে থাকতে হয়। এতে করে একদিকে যেনম সংক্রমন ছড়িয়েছে পাশাপাশি ৩০ দিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে ওই ব্যক্তির।

অপরদিকে নাসির মাঝি এলাকার বাসিন্দা কামরুন্নাহার জানান, তার ছোট ভাইয়ের করোনা উপসর্গ থাকায় গত ১৬ জুন ভোলা ভোলা জেনারেল হাসপাতালে নমুনা দিয়ে আসেন। অদ্যাবদি তার ফলাফল না পাওয়ায় সে তার কর্মস্থলে যোগ দিতে পারেনি।

শুধু এই দুই জন নয়, এমন ভোগান্তির স্বীকার শত শত মানুষ। ফলে নতুন করে নমুনা নেয়ার ক্ষেত্রে একদিকে যেমন অনাগ্রহ দেখাচ্ছে স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ পাশাপাশি নমুনা দেয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষ আগ্রহ হারাচ্ছে।   

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮৩ জনের মধ্যে সুস্থ ৩১ জন। তার মধ্যে ভোলা পৌর এলাকায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত সর্বাধিক ৫৫ জন।  এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ২ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলার দুই চেয়ারম্যান, ৮ জন চিকিৎসক, ১৮ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১০ জন ও ১২ জন শিক্ষক রয়েছে। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কর্যালয়ের ২ জন, সিভিল সার্জন কর্যালয়ে ২ জন ও জেলা প্রশাসক কার্যালয়ে এক জন রয়েছে।

এ ব্যাপারে ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী জানান, ঢাকা ও বরিশালে ল্যাবে ধারন ক্ষমতার বেশী নমুনা প্রতিদিন জমা হচ্ছে। তাই রির্পোট আসতে ৫/৭ দিন লেগে যাচ্ছে। তবে ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাব শীঘ্রই চালু হলে এ সমস্যা দূর হবে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...