বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা মে ২০২৫ বিকাল ০৫:৫৯
৩৫৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তৎপরতা এক ক্ষণিকের জন্য থামবে না। শ্রমিকদেরকে অবহেলায় রেখে এদের স্বাস্থ্যসেবা, এদের ন্যায্য মজুরিকে অবহেলা করে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা সম্ভব হবে না। আজকে আমাদের দেশে শ্রমিকদের কোন মর্যাদা নেই।
বক্তারা আরো বলেন, আমরা যারা নিজেদেরকে বড়লোক দাবি করি তাদেরকে বুঝতে হবে আপনি যে সুন্দর জামা গায়ে দিচ্ছেন, সেই জামা এদেশের শ্রমজীবী মানুষরা তৈরি না করলে আপনাদের গায়ে সুট, প্যান্ট, কোট, পাঞ্জাবি এগুলো কোনদিন দেখা যেত না। শ্রমিকদের পরিশ্রমের ফলেই আজকে আমাদের এই সুখ এবং স্বাচ্ছন্দ, তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কখনো কোনো জাতি বা দেশ সফল হতে পারে নাই, বলে মন্তব্য করেন তারা।
১ মে বৃহস্পতিবার ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী অর্থনীতির বাস্তবায়ন অনিবার্য”, এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলার উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শুরু হয়ে বাংলা স্কুল মোর, নতুন বাজার হয়ে, পুরো শহর প্রদক্ষিণ করে জেলা কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার ইসমাইল হোসেন মনির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন, উপদেষ্টা মাস্টার জাকির হোসাইন, জিয়াউল মোরশেদ চৌধুরী, অধ্যক্ষ আব্বাস উদ্দিন, মাওলানা জাকির হোসেন, মাওলানা কামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি বেলায়েত হোসেন, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন ট্রেড সংগঠনসহ সর্বস্তরের কয়েক হাজার শ্রমিক র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত