অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৪০০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্র বর্তমান অবস্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মঙ্গলসিকদার বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার বিএনপি ও সকল অঙ্গসংগঠন, মঙ্গল সিকদার বাজার ব্যবসায়ী, বাত্তির খাল মৎস্য আড়ৎ সমিতি, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ধলীগৌর নগর ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার সভাপতি ইউসুফ মেম্বার, সহ-সভাপতি মহিউদ্দিন শিং, যুবদলের সভাপতি সোহাগ, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির, মঙ্গল সিকদার বাজারের ব্যবসায়ী আবদুল হাই মাতাব্বর, নাহিদ হাসান, বাতিরখাল মৎস্য আড়ৎ সমিতির সহ-সভাপতি মো. আলমগীর, শিক্ষার্থী মো. মুরাদ প্রমূখ।
 
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার হলো মঙ্গলসিকদার বাজার। বাজারের ব্যবসায়ীসহ রয়েছে একাধিক ব্যাংক, বিমা এবং এনজিও। পাশাপশি এখানে রয়েছে লঞ্চঘাট, উপজেলার সবচেয়ে বড় মাছ ঘাট, ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়। ইফটিজিং, বাল্য বিবাহ, মাদক, নৌডাকাতসহ সকল অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলার স্থিতিশীল বজায় রাখা এবং সর্ব সাধারণ মানুষজনের নিরাপত্তার স্বার্থে ২০১৪ সালে প্রথম মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্র ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের ২টি কক্ষে স্থাপন করা হয়। তদন্ত কেন্দ্রটি স্থাপনের পর থেকেই এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হতে থাকে। হঠাৎ মঙ্গলসিকদার তদন্ত কেন্দ্রটি বর্তমান স্থান ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলমান রয়েছে। এই তদন্ত কেন্দ্রটি বর্তমান স্থান থেকে অন্যত্র সরিয়ে নিলে এই এলাকার আইন শৃঙ্খলা অবনতি হবে। তাই তদন্ত কেন্দ্রটি বর্তমানে যেখানে রয়েছে সেখানে থাকার জন্য ভোলা-৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তরা। 
মঙ্গলসিকদার পুলিশ তদন্তকেন্দ্র অন্যত্র সরিয়ে নেয়া এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ফাঁড়িতে অফিস করা, থাকা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আইজিপির বরাবর ফাঁড়ি থেকে আবেদন করা হয়েছে। আইজিপি স্যার বলেছেন সুবিধাজনক যায়গা দেখে ফাঁড়ি স্থানান্তর করার জন্য। আমাদের বক্তব্য হলো পুলিশ হলো জনগনের জন্য এবং পুলিশ জনগনের বন্ধু। আমার মতে জনগন যেটা চায় সেটাই হওয়া উচিত এবং হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...