অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলার সাবেক পুলিশ ইন্সপেক্টর সালাহউদ্দিন মিয়ার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২০ রাত ১১:২২

remove_red_eye

১১৯৮

বাংলার কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বমি ও ডায়রিয়াসহ করোনা উপসর্গ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক ও ভোলার গোয়ান্দা শাখার সাবেক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া (৫৩) মারা গেছেন। মঙ্গলবার রাত রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে পাতলা পায়খানা ও বমি করায় ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

ভালুকা শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর নবী জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া বারবার পাতলা পায়খানা ও বমি করায় নিজেই চিকিৎসকের সাথে কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং হেঁটে হেঁটে হাসপাতালের দোতলায় ওঠেন। এক ঘণ্টার ব্যবধানে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে স্যালাইন দেয়ার জন্য ক্যানোলা লাগানোর সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার হাজি আবু আলেম মিয়ার ছেলে। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য,তিনি র্দীঘ দিন ভোলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...