অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৫ রাত ০৯:০৮

remove_red_eye

৩৮৩

আজ থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা শুরু 
 
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে দুই মাসের অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অজর্ন করেছেন মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুই মাসে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট ১১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ শে মার্চ পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছি। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এই অভিযানে বিভিন্ন সময় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান আরও জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্য বছরের তুলনায় এই বছরের জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। যার ফলে জেলেরা আমাদের চোখ অগোচরে নদীতে তেমন বেশি নামতে পারিননি। তারপরও যারা মাছ শিকারে নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ অভিযান সুন্দরভাবে বাস্তবায়ন করতে আমাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দুই মাসের এই অভিযান পরিচালনায় লালমোহন উপজেলা মৎস্য বিভাগ জেলার মধ্যে রেকর্ড সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সীমিত জনবল নিয়েও লালমোহন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ দুই মাসের জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করেছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার। সফলভাবে এই অভিযান বাস্তবায়ন করায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ হবে বলে আমি আশাবাদী। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...