অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ভোলায় গোলটেবিল বৈঠক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৩৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের হলরুমে আলোচনা সভার আয়োজন করে।
দিবষটির এবারের প্রতিপাদ্য ছিলো “জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটকালেও সুরক্ষিত চাই শিক্ষা” 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। সভায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার  পরিচালক এ্যাডভোকেট বিথি ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক (এইচআর ও অ্যাডমিন) মোঃ আজাদ হোসেন।
সভাটি সঞ্চালনা করেন জিজেইউএস এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন।
 
আলোচনায় স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, ঝরেপড়া রোধ এবং সংকটকালীন শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ও সুশীল সমাজের আরও ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে শিক্ষাবিদ, স্থানীয় নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এসএমসি সদস্য ও গন মাধ্যম কর্মী অংশ নেয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...