অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৫ দুপুর ০২:৪০

remove_red_eye

৩২৭

ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের দেওয়া টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায়। ফলে মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশ ধরা।

জেলে পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপকূলের ঘাটগুলো কর্মব্যস্ত হয়ে উঠবে রাত পোহালেই।

জেলে, পাইকার আর আড়তদারদের সরগরমে মুখর হয়ে উঠবে ইলিশের আড়তগুলো।

ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে। ফলে জেলে পাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ।  

কেউ জাল নৌকা প্রস্তুত করছেন, কেউ বা ইঞ্জিন মেরামত নিয়ে ব্যস্ত।

আবদুর রব, মফিজ ও সিরাজ নামে তিন জেলে বলেন, দুই মাস মাছ ধরতে না পারায় অর্থকষ্টে দিন পার করেছি। রাতে নিষেধাজ্ঞা শেষ হবে, জাল আর নৌকা নিয়ে নেমে পড়ব নদীতে।

আড়তদার সাহাবুদ্দিন বলেন, মাছ ধরার বন্ধ থাকায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা কেটে যাবে মাছ ধরা শুরু হলেই। আড়তগুলো সরগরম হয়ে উঠবে।

এদিকে নিষেধাজ্ঞার দুই মাসে জেলায় মোট ৫৬০টি অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন। নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে লক্ষ্যেমাত্রা অর্জিত হবে।

ইলিশের উৎপাদন বাড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত অর্থাৎ শনিবার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।  এছাড়া ভোলায় মেঘনার ৯০ এবং তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটারের মধ্যেও এ নিষেধাজ্ঞা বহাল ছিল।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...