অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে ৩ জনকে পিটিয়ে আহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৫ রাত ০৮:২৩

remove_red_eye

৩৭৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঘরের টিনের চালার পানি পড়াকে কেন্দ্র করে ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মো. মহিউদ্দিন (৩২), মো. জামাল (৩৮) ও মো. জিহাদ(১৯)। এদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরআগে সোমবার ২৮ এপ্রিল দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুনছুর আলী মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মহিউদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে নিজস্ব জমিতে ঘর উত্তোলন করে আমরা পরিবারের সদস্যদের শান্তিতে বসবাস করছি। তবে ওই ঘরটি মেরামত করার জন্য আমাদের জমির সীমানা থেকে ২ থেকে ৩ হাত জায়গা রেখে নতুন করে টিন লাগানোর হচ্ছিল। এতে প্রতিবেশী দুলাল গংরা বাঁধা দেন। পরে তাদেরকে সীমানার কথা বলে ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুলাল গংরা আমার স্বামীর নাকের ইট দিয়ে আঘাত করেন। এরপর তার চিৎকার শুনে আমার ভাসুর মো. জামাল তাকে উদ্ধার করতে গেলে দুলাল, নিরব, জাকির, জুয়েল, আবু তাহেরসহ আরও কয়েকজন  এলোপাতাড়িভাবে তাকেও মারধর করেন। পরে ভাসুরের ছেলে জিহাদ সেখানে গেলে তাকেও মারধর করেন দুলাল গংরা। এ ঘটনার ন্যায় বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে দুলালের সঙ্গে মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নিরব নামে অন্যজন জানান, কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা আমি জানি। কারণ তখন আমি ঘটনাস্থলে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আহতদেরকে হাসপাতালে নেয়া হচ্ছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...