বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৯ রাত ১১:০৪
৮৭১
আকতারুল ইসলাম আকাশ : প্রজনন মৌসুম নিরাপদ করতে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী-সাগরে ইলিশ আহরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ ঘোষণা অনুযায়ী ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না জেলেরা। অনেক জেলে পরিবার ইলিশ আহরণের আগে জাল, নৌকা তৈরি ও মেরামত করার জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন। নদী ও সাগরে মাছ ধরে সেই ঋণ পরিশোধ করার কথা থাকলেও কিস্তি দিতে বাধ্য করছে এনজিওগুলো। এমন অভিযোগ জেলেদের।
স্থানীয় জেলেরা জানান, সরকারি ঘোষণা অনুযায়ী মেঘনার জেলেরা মাছ শিকার করতে পারছেন না। এ সময় সরকারের পক্ষ থেকে জেলে পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়ে থাকে। তবে অভিযোগ আছে প্রকৃত জেলে পরিবার হওয়া সত্তে¡ও এ সুবিধা থেকে অনেক পরিবার বঞ্চিত হচ্ছে। তার ওপর অনেক জেলে পরিবার ইলিশ আহরণের আগে জাল, নৌকা তৈরি ও মেরামত করার জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছে।
মাছ ধরে সেই ঋণ পরিশোধ করার কথা। কিন্তু অবরোধের ২২ দিন জেলেরা মাছ ধরতে না পেরে বেকার অবস্থায় থাকেন। এ সময় এনজিওগুলো তাদের দেওয়া ঋণের কিস্তি আদায় করতে জেলে পরিবারগুলোকে বাধ্য করে। পূর্ব ইলিশার সোনাডুগি গ্রামের জেলে মো: গিয়াস উদ্দিন,মো: রফিক মাঝি,নুরইসলাম অভিযোগ করেন, আশা,ব্রাক,হিড বাংলাদেশ পদক্ষেপসহ বিভিন্নœ এনজিও তাদের কাছে ঋনের কিস্তির জন্য চাপ দিচ্ছে। এ কারণে অনেক জেলে গোপনে প্রভাবশালীদের সহায়তায় নদীতে মাছ শিকার করতে নামেন।
তবে জেলেদের এমন অভিযোগ অস্বীকার করে ইলিশা জংশন আশা ব্রাঞ্জের সহকারী ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ জানান, কোন জেলেকেই কিস্তির জন্য বাধ্য করা হচ্ছে না। ব্যবসায়ীদের থেকে কিস্তি নেওয়া হচ্ছে। তবে কোন জেলে পরিবার থেকে নয়। তবে কোন জেলে যদি সেচ্ছায় কিস্তি দিতে চায় , তাহলে তা নেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন, জেলে পরিবারকে যে এনজিও ঋণ দিয়েছে তা নিষেধাজ্ঞার সময় কিস্তি না নেওয়ার জন্য বলা হয়েছে। তারপরও যদি কোন এনজিও সংস্থা জেলেদের কিস্তি দিতে বাধ্য করে তাহলে সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রজনন মৌসুমের সময়টিতে উপজেলা প্রতিটি তালিকাভুক্ত জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক