অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মাসিক সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

৫২০

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মাসিক সভা ও মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  মঙ্গলবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান- উজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,  উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও  পঃ পঃ কর্মকর্তা নিরুপম সরকার  সোহাগ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মন্জুর আলম খান,   সমাজ সেবা কর্মকর্তা  মিয়া মঞ্জুর এ এলাহি মোঃ আল আমিন,  প্রাণী সম্পদ কর্মকর্তা ,পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, সাংবাদিক মহিউদ্দিন আজিম,  উপজেলা বন কর্মকর্তা মোবারক আলী,  সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক সহ আরও অনেকে।