বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:২৬
৩৭৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন এবং ভোলা সদর উপজেলার কচিয়া ইউনিয়নে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উৎসবমুখর পরিবেশে কিশোর-কিশোরী, যুবক-নারী এবং প্রবীণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় বাস্তবায়ন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। কিশোর-কিশোরী, যুবক-নারী ও প্রবীণদের অংশগ্রহণে ভলিবল, ১০০ মিটার দৌড়, কেরাম, পাঞ্জা লড়াই, কবিতা আবৃত্তি, ছবি আঁকা সহ মোট ২৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোর প্রাণবন্ত পারফরম্যান্সে পুরো অনুষ্ঠানটি আরও আনন্দময় হয়ে ওঠে। দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন আলমগীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ, মোঃ হাসিবুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন্নাহার ইয়াসমিন এবং মোঃ মেহেদি হাসান। তাঁরা প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন জানান এবং সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য গৃহীত নানা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, সমৃদ্ধি কর্মসূচি শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিরও একটি শক্তিশালী মাধ্যম। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে সুস্থ প্রতিযোগিতা, সৃজনশীলতা এবং সম্প্রীতির আবহ তৈরি হয়। তাঁরা আরও বলেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্তি ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াড়রা সাধারণত শান্ত ও শৃঙ্খল মনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তাতে মানসিক বিকাশ ঘটবে এবং সুস্থ জাতি গঠনে সহায়তা করবে। সরকারও দেশের খেলাধুলার সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত