অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ইন্টার্নশীপ নার্সদের কর্মবিরতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

২৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নাসিং ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি পাস কোর্স সমমান স্বীকৃতির দাবিতে ইন্টার্নশীপ নার্স ও ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউ কর্মবিরতি পালন করছে।
রবিবার  বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা  শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
তার আগে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের যুগীর ঘোল মোড়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে ভোলা  নাসিং ও মিডওয়াইফারি  কলেজের সামনে এসে অবস্থান নিয়ে নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন। 
এসময় তারা জানান,উচ্চ মাধ্যমিক পাশের পরে নাসিং ৩ বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ৬ মাস ইন্টার্নশীপ করেন। অথচ চাকরি বাজারে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এতে পেশাগত জীবনে নানা সমস্যার মধ্যে পরতে হয়। তাই ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্স করার দাবি জানান।
এ সময় মুমতাহিনা খাতুন মুক্তা  নামে এক শিক্ষার্থী বলেন, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নার্সিং শিক্ষায় প্রবেশ করছি। আমরা দিনরাত রোগীদের সেবায় কাজ করে যাচ্ছি। কিন্তু নার্সিং পেশা শুরু থেকে অবহেলার শিকার হয়ে আসছে। যাদের সেবায় দেশের রোগীরা সুস্থ হচ্ছেন, তাদের কোনো খোঁজ কেউ রাখে না। আমরা নার্সিং শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই।
সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডিপ্লোমা  স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা শাখার সভাপতি সামিউল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি সাকিবুল হাসান  মুন্না,পূজা রানী দে মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নাজমুল  ইসলাম মিলন, সহসাধারণ সম্পাদক সুমাইয়া আফরিন স্বর্না সহ আরো অনেকই বক্তব্য রাখেন। 
গত ২১ এপ্রিল থেকে তারা এই ডিগ্রি পাস কোর্স করানোর দাবি নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে নাসিং শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত তারা ক্লাশ ও ইন্টার্নশীপ রুগী দেখা থেকে বিরত থাকবেন বলে জানান শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...