অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ভুট্টার ভালো ফলনে কৃষকের মুখে হাসি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৮

remove_red_eye

৩৮৭

আকবর জুয়েল, লালমোহন : এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভোলার লালমোহন উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এখন বিস্তীর্ণ মাঠে দৃষ্টি পড়লেই মনে হচ্ছে এ যেন ভুট্টার সাম্রাজ্য। জমিতে ফলন ভালো দেখে হাসি ফুটেছে কৃষকদের মুখেও। গত বছরের তুলনায় এবার এই উপজেলায় বেড়েছে ভুট্টার আবাদ। প্রতি বছর ভুট্টা চাষে ঝুঁকছেন নতুন নতুন চাষিরা। ভুট্টা চাষে খরচ কম, অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ বেশি দেখা দিয়েছে। বর্তমানে জমি থেকে ভুট্টা সংগ্রহের জন্য প্রহর গুণছেন এই উপজেলার চাষিরা।
 
লালমোহন উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর এই উপজেলায় ৭০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর যার পরিমাণ ছিল সাড়ে পাঁচশ হেক্টরের মতো। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চাষিরা এ বছর সবচেয়ে বেশি ভুট্টার আবাদ করেছেন। চাষিদের আবাদকৃত জমিতে কহিনূর, হাইব্রিড ডন-১১১, লাকি-৭, হাইব্রিড উত্তরণসহ আরো কয়েকটি উন্নত জাতের ভুট্টা রয়েছে। বীজ রোপণের ১৪৫ দিনের মধ্যে চাষিরা তাদের জমি থেকে ভুট্টার ফলন সংগ্রহ করতে পারেন। আগামী ২০ থেকে ২৫ দিনের ভেতর লালমোহন উপজেলার চাষিরা তাদের ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ শেষ করবেন। প্রতি মণ ভুট্টা বাজারে পাইকারি ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে পারবেন চাষিরা।
 
উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম এলাকার চাষি মো. কামাল হোসেন বলেন, এ বছর ৩৩ শতাংশ জমিতে কৃষি অফিসের প্রর্দশনীর আওতায় ভুট্টা চাষ করেছি। এ জন্য কৃষি অফিস থেকে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। বর্তমানে জমিতে আশানুরূপ ফলন রয়েছে। আগামী ২০ দিনের মধ্যেই জমি থেকে ভুট্টা সংগ্রহ করতে পারবো। এই ভুট্টা চাষে এবার প্রায় ১৫ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। আশা করছি ফলন সংগ্রহ শেষে অন্তত ৩৫ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারবো।
 
একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ভুট্টা চাষি মো. মনজু জানান, বিগত বেশ কয়েক বছর ধরেই আমি ভুট্টা চাষ করছি। এ বছর ৩০০ শতাংশ জমিতে ভুট্টার আবাদ করেছি। পানির জন্য কিছুটা বেগ পেতে হলেও বর্তমানে ক্ষেতে ভালো ফলন রয়েছে। এখন পর্যন্ত আবহাওয়াও ঠিক রয়েছে। আগামী এক মাসের মধ্যে সব জমির ভুট্টা সংগ্রহ করতে পারবো। এই ভুট্টা চাষে এবার জমি লিজ, বীজ-সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাবৎ প্রায় ১ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। তবে আশা করছি জমির সব ফলন সংগ্রহ শেষে অন্তত আড়াই লাখ টাকার ভুট্টা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।
 
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে ভুট্টা চাষিদের বিনামূল্যে সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়েছে। আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় এবার এই উপজেলার চাষিরা ভুট্টার ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কর্মকর্তারাও মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত এসব ভুট্টা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। তাই আশা করছি এ বছর ভুট্টা চাষিরা ফলন সংগ্রহ করে আশানুরূপ লাভবান হবেন ।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...