অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে নিষিদ্ধ পলিথিন বিক্রি তিন ব্যবসায়ীকে জরিমানা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৭

remove_red_eye

৩৭৮

 লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 
 
শনিবার দুপুরে পৌরশহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
 
এ সময় তিনি পৌরশহরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে পৃথকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও অভিযানে উদ্ধার করা হয় প্রায় ৩৬০ কেজি পলিথিন। পৌরশহরের মহাজন পট্টির মেসার্স কাকলী স্টোর, মেসার্স মিজান বানিয়াতি স্টোর এবং মেসার্স সোহান বানিয়াতি স্টোরের মালিককে এ জরিমানা করা হয়।
 
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ জানান, সরকারের পক্ষ থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তবুও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণ করছেন ওই তিন ব্যবসায়ী। যার জন্য তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
 
অভিযানে ভোলা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়াসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...