অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২০ রাত ০৮:২৬

remove_red_eye

৮৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুস্পমালা অর্পন , দোয়া মিলাদ ও আলোচনা’র মধ্য দিয়ে সামাজিক দূরুত্ব নিশ্চিত করে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।   মঙ্গলবার সকালে ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুস্পমালা অর্পন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও  জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুছ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম,  দফতর সম্পাদক মোঃ সামসুদ্দিন সামসু, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুলাহ নাজু,সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ। এসময় বক্তারা বলেন , প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে আওয়ামীলীগ শক্তিশালী সংগঠন রুপান্তর হয়েছে। তাই বর্তমানে দেশের করোনা দুযোর্গের সময়ে সকল নেতাকর্মীদের মানুষের পাশে দাড়ানোর আহবান জানানো হয়।  বক্তরা আরো বলেন, যে কোন  দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে  মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে দেশের মানুষের আস্থা ভালোবাসা  অর্জন করছে। আওয়ামী লীগ দেশের জনগণের জন্যই কাজ করে, আর জনগণই  মূল শক্তি এই দলটির। পরে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামীলীগ নেতাদের মৃত্যুাতে রুহের মাগফেরাত কামনা করে  ও বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতা সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...