অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মুগ ও ফেলন ডালের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২৫ রাত ০৯:০৪

remove_red_eye

৪০১

আগামীতে ডালের চাষ আরও বাড়িয়ে ৩০ হাজার হেক্টরের বেশি করা সম্ভব
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় চলতি রবি মৌসুমে মুগ ও ফেলন ডালের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগ-বালাই ও পোকার আক্রমণ না থাকায় কৃষকরা স্বস্তিতে ডাল চাষ করেছেন। বর্তমানে  চলছে ডাল সংগ্রহ, শুকানো ও বীজ সংরক্ষণের কাজ। ডালের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পাশাপাশি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) প্রদর্শনী প্লট ও নিয়মিত পরামর্শের মাধ্যমে তাদের সদস্য কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এর ফলে অনেক কৃষক আধুনিক পদ্ধতিতে ডাল চাষে উৎসাহী হয়েছেন এবং ভালো ফলন পেয়েছেন।
দৌলতখান উপজেলার কৃষক রাসেল জানান, “এই বছর ডালের ফলন ভালো হয়েছে। যদি ভালো দাম পাই, তাহলে আগামী বছরও ডাল চাষ করব।”
উত্তর জয়নগরের কৃষক শেখ ফরিদ বলেন, “আগে ছোট ডাল করতাম, লাভ হত না। এবার অফিস থেকে বড় জাতের ডাল দিয়েছে, সেটা করে আমরা লাভবান হয়েছি। সেই ডালের বীজ রেখে দিয়েছি, আগামী বছর সেটা দিয়েই চাষ করব।”
স্থানীয় কৃষাণী আসিয়া বেগম জানান, “এ বছর ডাল ভালো হয়েছে। তুলে শুকিয়ে রাখছি। আগামী বছর এই ডাল দিয়েই আবার চাষ করব।”
একই এলাকার বিলকিস বেগম বলেন, “নিজের জমিতে চাষ করলে পুরো ফসল নিজেই পাই। আর অন্যের জমিতে কাজ করলে দশ ভাগে এক ভাগ বা কখনো বারো ভাগে এক ভাগ ডাল পাই।”গ্রামীন জন উন্নয়ন সংস্থার কৃষি ইউনিটের কারিগড়ি কর্মকর্তা কৃষিবিদ মুরাদ চেধুরী জানান, তাদের মাঠ কর্মকর্তাগন সরসরি মাঠে গিয়ে কৃষকদের ডাল উৎপাদনের কলা কৌশল শিখিয়ে দিয়েছেন। এবং প্রতিনিয়ত পরামর্শ দিয়ে তাদেও আগ্রহী করে তুলেছেন। ফলে চাষীরা ডাল জাতীয় ফশল উৎপাদনে উৎসাহ নিয়ে মাঠে নেমেছেন এবং ভালো ফলন পেয়েছেন।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক জানান, “এই রবি মৌসুমে ভোলা জেলায় ২৮,৬৫৫ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছে। উন্নত জাতের মধ্যে বারি মুগ-৬ সবচেয়ে জনপ্রিয়, যা প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জমিতে ব্যবহার হয়েছে। এছাড়া কিছু জায়গায় বিনা মুগ-৮ ও বারি মুগ-৭ চাষ হয়েছে।”
তিনি আরও বলেন, “গড় ফলন প্রতি হেক্টরে ১.৪ মেট্রিক টনের মতো হতে পারে। যদিও সামান্য বৃষ্টিপাত হয়েছে, তবে যদি তা আরও আগে হতো, ফলন আরও ভালো হতে পারত। মাঠ পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ কৃষক একাধিকবার ফসল তুলেছেন। দামও সন্তোষজনকÑপ্রতি কেজি মুগ ৯০ থেকে ১০০ টাকা, এবং বড় দানা হলে ১০৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা লক্ষ্য করছি আগামীতে ভোলায় ডালের চাষ আরও বাড়িয়ে ৩০ হাজার হেক্টর বা তার বেশি করা সম্ভব হবে। কৃষক যেন আরও লাভবান হয়, সে লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে মার্কেট লিংকেজ তৈরির উদ্যোগ নেওয়া হবে।”

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...