অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

পারভেজ হত্যার প্রতিবাদে ভোলা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৮

remove_red_eye

২৯২

এইচ আর সুমন : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা  ছাত্রদলের একাংশ। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হয়।
 
সোমবার বেলা ১১টার দিকে শহরের বাংলা স্কুল মোড়ে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সদর রোড  প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে সামনে  সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
এ সময় তারা ‘বৈষম্যের খুনিরা, হুঁশিয়ার সাবধান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’সহ বিভিন্ন স্লোগান দেন।
 
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া বেলাল,যুগ্ন আহবায়ক মেহেদী হাসান আসিফ, মিজানুর রহমান মুন্না, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক,জানে আলম আকাশ, সেরাজুল ইসলাম, ছাত্রদলনেতা  হাবিবুর রহমান বাপ্পি, মোহাম্মদ নাঈম,আবির তালুকদার আসাদ প্রমুখ। 
 
বিক্ষোভকারীরা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...