বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪০
২৯৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, আরইসিপি ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত। Sustainable Microenterprise and Resilient Transpormation (SMART) প্রকল্প এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন "promoting sustainable growth in poultry sub sector through RECP practice উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২১এপ্রিল,২০২৫ সোমবার , ভোলা সদর, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) অনুশীলন ও পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের প্রভাষক মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদ, এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার মোঃ মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডঃ মাহমুদুল হাসান। এছাড়াও উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব ও জঊঈচ কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, আরইসিপি অনুশীলন পোলট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
উপস্থিত উদ্যোক্তারা প্রশিক্ষণ থেকে তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন বলে জানান। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত