অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৩২২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে  ৯টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার বিকেলে লালমোহনের গজারিয়া খাল গোড়ায় বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ড কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিং এ জানান, সামুদ্রিক মৎস বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরনের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনা প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের বিত্তিতে ১৯ এপ্রিল ২০২৫ শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা এবং আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়া খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোর্ডগুলো হলো এফবি মায়ের আর্শিবাদ ২, মায়ের আর্শিবাদ ৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর ২, এফবি নবীপুর ৩, এফবি শীতারাম ও এফবি শীতারাম ১। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটসমূহ মৎস্য বিভাগ ভোলার নিকট হস্তান্তর করত: মেরিন কোর্টে মামালা করা হয়। 
তিনি আরো জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়াভুক্ত এলাকা সমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরুপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
প্রেস ব্রিফিং এ কোস্ট গার্ডের সদস্যসহ লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন উপস্থিত ছিলেন। 

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...