অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

৪১৩

ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর গাজা
 
আকবর জুয়েল, লালমোহন: দখলদার ইসরাইল বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা উপলক্ষে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ লালমোহন কেন্দ্রিয় ঈদগাঁহ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে শেষ হয়। এরপর হাফিজ উদ্দিন এভিনিউতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
লালমোহন উপজেলা হেফাজতে ইসলামির আমির মাওলানা আবদুল আওয়াল এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের খতিব মুফতি মইনুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুল হক, ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন,  খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রমুখ।
লালমোহন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবি ও সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ সঞ্চলনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য রাহাত হাসান রুমি। 
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে লালমোহন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মঞ্চের সভাপতি মাওলানা আবদুল আওয়াল। 

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...