মো: ইয়ামিন
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬
৩৯৭
মোঃ ইয়ামিন : ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে ভোলা খেয়াঘাট সড়ক এলাকায় কোষ্টগার্ড দক্ষিণ জোন বেইসে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়েছে।
কোস্টগার্ডের কর্মকর্তা স্টাফ অফিসার (অপারেশন )লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এক প্রেস ব্রিফিং এ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত ২ লক্ষ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

ওই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা কোস্ট গার্ড বেইস এ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে ২ লক্ষ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত