অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে মটরসাইকেল চালাতে গিয়ে কিশোরের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুন ২০২০ রাত ১০:৪১

remove_red_eye

১৩৬৩

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে মোটরসাইকেল ড্রাইভিং করতে গিয়ে হাফেজ বিন ইয়ামিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের লেংগুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ওই এলাকার হাফেজ ইউনূছের ছেলে।

নিহতের বাবা ইউনূছ জানান, ইয়ামিন নিজে মটরসাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশে কালর্ভাটের সাথে স্বজোরে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় লালমোহন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যার কারণে নিহত ইয়ামিনের লাশ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফনের প্রস্তুতি নিয়েছে।