অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুন ২০২০ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩৪৩৫

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে রাহাদুল ইসলাম নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়। আজ সোমবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। রাহাদুল একই এলাকার মোঃ আব্বাস হাফেজের ছেলে।

হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক জানান, নিজ বাড়ির উঠানে শিশু রাহাদুল খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ পুকুরে ভাসছে দেখে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে।