অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২৫ রাত ০৮:৩০

remove_red_eye

৪৭৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দুইজন ওই বাড়ির মো. রাকিবের ৭ বছরের ছেলে মো. জুনায়েদ এবং মো. আনাছের ৮ বছরের ছেলে মো. শাহিদ। শিশু দু’জনের মৃত্যুতে স্বজনদের গগণবিদারী আর্তনাদে ভারি হয়ে ওঠেছে এলাকা। শোকে কাতর পরিবার-পরিজন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে যায় ওই দুই শিশু। এর কিছুক্ষণ পর ওই বাড়ির মনির নামে এক যুবক পুকুরে গোসল করতে নামলে একজনকে ডুবন্ত অবস্থায় দেখে উদ্ধার করেন। পরে তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে অপর শিশুকেও উদ্ধার করেন। এরপর তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকেই মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, একইসঙ্গে দুই শিশুর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশু দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...