অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় এক দাখিল পরীক্ষার্থী ও পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ রাত ০৮:৩০

remove_red_eye

৩২৬

দুই জনকে হাসপাতাল ভর্তি
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এক দাখিল পরীক্ষার্থী ১৬ বছরের তরুনী ও  পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অ।ভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে (১১ এপ্রিল) নির্যাতনের শিকার ওই দুইশিশু ভোলা ২৫০ শয্যা বিশিষ্টজেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগন ইউনিয়নের খাসমহল বাজার এলাকার দাখিল পরীক্ষার্থী ( ১৬ বছরের তরুনী) শুক্রবার রাত ১১ টায় প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যায়। এসময় আগে থেকে ওৎপেতে থাকা প্রতিবেশি ওমর কাজী (৩৫) মারধর করে জোরপূর্বক বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই ভোলার ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে ভর্তি করান। অভিযুক্ত ওমর কাজী একই এলাকার বশির উল্যাহর ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।    
বিগটিমের মা ও পরিবারের স্বজনরা এঘটায় ধর্ষকের ফাঁসির দাবী করেন।
 
এদিকে শুক্রবার বিকালে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিহাট এলাকায় ৫ বছরের এক শিশুকে চিপস এর প্রলোভন দেখিয়ে খালেক (১৪) নামের এক কিশোর ধর্ষণ করার অভিযোগ করেন শিশুর মা। অসুস্থ অবস্থায় রাতে তাকেও ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতা শিশুর মা এ ঘটনায় সহায়তা করার জন্য খালেক, হাবিব, বাপ্পি ও ফাহিম নামের আরও তিন কিশোরর নামে অভিযোগ করে। ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন ভিক্টিম ও তাদের পরিবার।
 
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ইসলাম সাংবাদিকদের জানান, ভর্তির পর থেকে ভিক্টিমদের যথাযথ চিকিৎসা দিচ্ছেন। দুইজনই বর্তমানে ভালো আছে। এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ  জানান, চরসামাইয়া ইউনিয়নের শিশু ধর্ষণের বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। এছাড়াও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল হক জানান, বোরহানউদ্দিনে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্তকে পুলিশ গ্রেফতারে মাঠে রয়েছে।তদন্ত সাপেক্ষে যে দোষী তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...