অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা জজে’র স্ত্রী করোনায় আক্রান্ত, জেলায় মোট ১৮৮

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২২শে জুন ২০২০ সকাল ১১:৪৬

remove_red_eye

১৮৯৪

অচিন্ত্য মজুমদার ::  ভোলায় আজ সোমবার নতুন করে আরো এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ওই নারী  ভোলার জেলা ও দায়রা জজের স্ত্রী। ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ ত্যথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার করোনায় আক্রান্ত হন ভোলার জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক। এরপর গতকাল রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন। মৃত্য হয়েছে দু'জনের।  ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮৩ জনের মধ্যে সুস্থ ৩১ জন। তার মধ্যে ভোলা পৌর এলাকায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত সর্বাধিক ৫৫ জন।  এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ৪ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ৫ জন বিভিন্ন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এ দিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ৩ হাজার ১৬৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৬০৮ জনের। এর মধ্যে ২ হাজার ৪২০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৮৮ জনের পজেটিভ আসে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...