অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ কারার দাবীতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৫ রাত ০৮:০২

remove_red_eye

৩০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ  করে ভোলাকে রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সঙ্গীতশিল্পী আসিফ আলতাফের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন এলাকার নানান শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও  জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিঞা মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, জেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মিলন প্রমূখ। এ সময়  বক্তারা বলেন, প্রতিদিন বালু দস্যুরা মেঘনা থেকে যততত্র বালু উত্তোল করা ফলে ভোলা শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে ফেলে দিয়েছে। মুন্সীগঞ্জের কুখ্যাত আওয়ামী লীগের খোকন ভোলার বালু  ব্যবসায়ীদের পার্টনার। যারা এই বালু উত্তোলন করে তারা ভোলার দরবেশ। তাঁরা চোর ডাকাতের চেয়ে কম নয়। তাদের হাত থেকে ভোলাকে রক্ষা করতে হবে। গত ৬ মাসে  বালু উত্তোলনের নামে কি হয়েছে তার জন্য একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে হবে। যদি দুইটা বৈধ বালু মহল থাকে তার পাশাপাশি ১০টা অবৈধ বালু মহল থেকে কাজ করে।এই দুইটাও কিভাবে হলো কেউ আমরা জানিনা। প্রয়োজনে ভোলায় হরতাল ঢাকার পাশাপাশি ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবী জানান। পরে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য  ভোলা জেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক ও জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মিয়া মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...