অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় জামায়াত ও তৌহিদী জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভ, পন্য বয়কটের ডাক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ০৮:৪১

remove_red_eye

৫৭০

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরায় ইসরাইল বিরোধী বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ও সর্বস্তরের তৌহিদী জনতা। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দিয়েছে ওলামায়ে কেরাম। এউপলক্ষ্যে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে জামায়াত ও সাধারন মুসল্লিরা। সোমবার (৭ এপ্রিল) আসর বাদ জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। জায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলার হাজীর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা করা হয়। এসময় জামায়াত নেতারাও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দেন জামায়াত নেতারা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শুরা সদস্য মাওলানা মোঃ সামসুদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ ইউনুছ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ফরাজী, শুরা সদস্য মাওলানা মতিউর রহমান নিজামী, ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ জামাল উদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু সুফিয়ান, ১ নং মনপুরা ইউনিয়ন আমীর শাহ ইমরান চৌধুরী প্রমূখ। এদিকে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মাগরীব বাদ উপজেলার হাজীর হাট বাজারে এক বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা ইসরায়েল কর্তৃক সংগঠিত ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দেন বক্তারা। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা মারকাজ মসজিদের খবিত মুফতী মোঃ ইউসুফ, উপজেলা তাবলীগ জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাজীর হাট বাজার মসজিদের ইমাম হাফেজ আবদুল মান্নান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...