দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ০৮:০৮
৫৬২
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সোমবার (৭এপ্রিল ) সকাল সাড়ে আটটায় উপজেলার চরখলিফা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নুরু মিয়া মৌলভী বাড়িতে ঘটনা এ ঘটে। আহতরা হলেন, আনিসুল হক,(৫৬) নুরনবী, (৪৫)তামজিদ,(২০) নুরে আলম,(৪০) জাহিদ,(১৪) হারুন(৬৩), আয়শা,(৪৮) নুর জাহান(৫০) হারুন। আহত আনিসুল হক জানান, একই ওয়ার্ডের আব্দুল খালেক গংদের সাথে তাদের ১ একর ১৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার সকালে তাদের ভোগদখলীয় পুকুর সেচের জন্য মেশিন বসালে আব্দুল খালেকের নেতৃত্বে ইউনুস মাতাব্বর, বাচ্চু, রাসেল, সুজন, আব্দুল হক, কালু, পাবেল, সহ ২০/২৫ জন মিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাদের ৬ জন আহত হয়। বর্তমানে তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারখাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত