অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ রাত ০৯:০৭

remove_red_eye

৪৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  বাংলাদেশ জাতীয় পার্টির  (বিজেপি) প্রতিষ্ঠাতা,ভোলার কৃতি সন্তান আধুনিক ভোলার রূপকার অবিভক্ত  ঢাকা সিটির প্রথম মেয়র সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মন্জুর এর ১৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার আসরবাদ নাজিউর রহমানের ভোলা উকিলপাড়ার বাসভবন “শান্ত নীড়ে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। নাজিউর রহমানের বড় ছেলে বিজেপির চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিব রহমান পার্থসহ পরিবারের সদস্য, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ,জেলা বিজপির সভাপতি আমিরুল ইসলাম রতনসহ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এ সময় বাবার স্মৃতিচারণ করে নাজিউর রহমান মঞ্জুর বড় ছেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। এইটা আমি আমার জীবনের পরবর্তী সময়ে এইটা উপলব্ধি করতে পেরেছি যে, আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়ে ধন-সম্পদ, সম্মান ও খ্যাতি দেয়। এর সব কিছু দেওয়ার কারন হলো এগুলো ব্যবহার করে জনগণের জন্য কাজ করা। আমার বাবা জীবনের প্রথম দিক থেকেই এটি উপলব্ধি করেছেন। তিনি পুরোটা সময় মানুষের কল্যানে কাজ করে গেছেন। তিনি শুধু ভোলাতেই নয়; যেখানেই গিয়েছেন মানুষের মন জয় করেছেন। আবার বাবার জন্য সারা দেশের মানুষ আমাদেরকে সম্মান করে ও ভালবাসে। এটাও বাবার জন্য সদকায়ে জারিয়া। আমার বাবার কোনো অহংকার ছিলো না। সাধারণ মানুষের সাথে মিশতেন।
পার্থ বলেন, গত ১৭ বছর আমার রাজনীতিতে অনেক কষ্ট করেছি। আগামীতে একটা সুদিন আসার সম্ভাবনা রয়েছে। আল্লাহর কাছে আমাদের জন্য এই দোয়া করবেন যাতে আমরা অহংকারী হয়ে না উঠি। আমরা যেনো বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি, ঠিক যেমন আমার বাবাসহ আরো অন্যান্য যারা ছিলেন। তাদের মৃত্যুতে মানুষের হৃদয় ছুয়ে গেছে। এখনো তাদের কথা মনে করলে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে। এসময় তিনি তার বাবার জন্য রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এছাড়াও সকালে পরানগঞ্জে তার নামে প্রতিষ্ঠিত নাজিউর রহমান ডিগ্রি কলেজে দোয়া মুনাজত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নাজিউর রহমানের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার, সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন প্রমূখ।
এসময় নাজিউর রহমান মঞ্জুর অবদান তুলে ধরে বক্তারা বলেন, যতদিন ভোলা থাকবে ততদিন নাজিউর রহমান মঞ্জুর এর নাম ভোলাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও মন্তব্য করেন বক্তারা। উল্লেখ্য, মরহুম নাজিউর রহমান মঞ্জু ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়ীতে মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন এবং ২০০৮ সালের ৬ই এপ্রিল মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...