অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৪০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  ইয়ানুর বেগম নামে এক নারীর বিরুদ্ধে পরিবারের স্বজন দিয়ে প্রেমের প্রলোভনে একের পর এক মানুষকে ফাঁদে ফেলে ফাঁসানোর প্রতিবাদে ও গ্রামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার দুপুরে ইলিশা ইউনিয়নের পাকার মাথার পশ্চিম পাশে সাজি বাড়ি মসজিদের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। 
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রভাবশালী ইউপি সদস্যর  ছত্র-ছায়ায়  প্রকাশ্যে মাদক ক্রয় বিক্রয় ও 
নানা ধরনের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করতো একটি পরিবার। 
এই পরিবারের কারনে স্থানীয় কিশোর থেকে শুরু করে তরুণ, পুরুষ সবাই মাদক সহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। ফলে ভাঙছে  অনেক সংসার। অনেক যুবক, পুরুষ কে ধরে অন্যায় ভাবে অসামাজিক কার্যকলাপে করার কথা বলে তাদের আটকে কিংবা মামলার ভয় দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে একাধিক পুরুষকে ধর্ষণ মামলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।ইতোপূর্বে এলাকার একাধিক ব্যক্তির নামে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি সহ এক  ব্যক্তির কাছ থেকে  ব্ল্যাকমেইল করে ধর্ষণ মামলা দিয়ে ৩ লাখ টাকা আদায় করে। 
এলাকায় মেম্বারের ছত্র ছায়ায় অসামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড করছে তারা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন সময় অভিযোগ করলেও প্রতিকার মিলছে না।
বিভিন্ন সময় লোক দেখানো অভিযান চালানো হলেও পরে  তারা দ্বিগুণ উৎসাহে একই কাজে লিপ্ত হচ্ছে।তাই  প্রশাসনের কাছে মাদক ও অসামাজিক কর্মকান্ড বন্ধ ও নির্মূলের জোর দাবি জানায় গ্রামবাসী। 
পরে মাদক ও  অসামাজিক কাজ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি মিছিল বের  করে এলাকাবাসী। 
ভোলা  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান,মাদক ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...