অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জমির সালিসি নিয়ে সংঘর্ষ ও হামলায় বিএনপি নেতা নিহত, আহত-১০।। গ্রেফতার-৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৪৯

remove_red_eye

৩০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  হামলায় সালিশদার ভেলুমিয়া ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।  এছাড়াও আরো ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) সন্ধ্যার দিকে ভোলা থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরের দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্রি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুঞ্জপট্টি মৌজায় মো. ইব্রাহীম রাঢ়ি নামের এক ব্যাক্তি ৫শতাংশ জমি কেনে। কেনার পরে পাশের জমির মালিক মো. আলম বেপারী ওই জমি দাবি করে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে গত কয়েক বছর। এ বিরোধের যের ধরে অনেকবার সংঘর্ষ-সংঘাত হয়েছে। ঈদের দিনেও উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।  মঙ্গলবার বেলা ১১টার দিকে দুইপক্ষ  জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে ভেলুমিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন হাওলাদার বাঁধা হয়ে দাঁড়ায়।  এ সময় জামাল উদ্দিনের মাথায় ও শরীরে এলোপাতাড়ি পিটিানো শুরু করলে তিনি ঢলে পড়েন। পরে তাকে বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওরফে কুট্টি ডাক্তার সাংবাদিকদের বলেন, জামাল উদ্দিন দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়েছিল। কিন্তু ইব্রাহীম রাঢ়ির ছেলে তার মাথায় প্রথম আঘাত করে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা ও বিএনপি বিক্ষোভ প্রদর্শন করেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, সংঘর্ষের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...