অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২১শে জুন ২০২০ রাত ০৩:১৩

remove_red_eye

৬২২৪

অচিন্ত্য মজুমদার:: ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা ছোট ভাই সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। এ ঘটনার সাথে জড়িত সাহাবুদ্দিন নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।  

পুলিশ জানায়, প্রতিদিনের মতো ফার্মেসি ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ঔষধের দোকান (দীপরাজ ফার্মেসি) বন্ধ করে সাথে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে সাথে থাকা ৫ লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করে। এছাড়া সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে ঘটনার সাথে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। এছাড়া সাহাবুদ্দিন নামে এক ছিনতাইকারীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...