লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৪১
৪৩৮
আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলার উদ্যোগে বুধবার (০২ এপ্রিল) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হক'র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, ভোলা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা কাজী মো. হারুনুর রশিদ।
এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় কিন্তু তা সংস্কারের পরে। আমাদের সাংগঠনিক মান বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করতে হবে।” দুনীতি, হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। তাই ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইসলাম একটি কল্যান কর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন বিকল্প নাই, অবশ্যই সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে এবং এপ্রিলের মধ্যে লালমোহন ও তজুমদ্দিন আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক বাংলাদেশ মাজলিশুল মুফাচ্ছিরীন ডা. কামরুল হাসান শাহীন,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. আকতার উল্লাহ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি ও ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি মাও: কাজী শাহে আলম, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলার সাবেক সভাপতি আলমগীর হোসাইন সোহাগ, জেলা অফিস সম্পাদক এ্যাড. রহমত উল্লাহ সেলিম প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত