অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৩ মাসে করোনায় আক্রান্ত ১৮৬ জন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২১শে জুন ২০২০ রাত ১২:২৯

remove_red_eye

১২৮৮

অচিন্ত্য মজুমদার:: ভোলায় শনিবার রাতে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এক জন ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে ও অপর জন চরফ্যাসন উপজেলায়। নতুন আক্রান্ত এই ২ জন নিয়ে ভোলায় গত তিন মাসে জেলায় ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করে ।

এদিকে আক্রান্তদের মধ্যে চরফ্যাশন ও দৌলতখান উপজেলার দুই চেয়ারম্যান, ৮ জন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ১৮ জন, পুলিশের কর্মকর্তাসহ ৯ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য,  ব্যাংক কর্মকর্তা ৮ জন ও ১২ জন শিক্ষক রয়েছে। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কর্যালয়ের ২ জন, সিভিল সার্জন কর্যালয়ে ২ জন ও জেলা প্রশাসক কার্যালয়ে এক জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ জন। মৃত্য হয়েছে দু'জনের।  ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮১ জনের মধ্যে সুস্থ ৩১ জন। তার মধ্যে  ভোলা পৌর এলাকায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত সর্বাধিক ৫৪ জন।  এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ২ জনের মৃত্যু হয়েছে।

এ দিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ৩ হাজার ১৩৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৫৮৮ জনের। এর মধ্যে ২ হাজার ৪০২ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৮৬ জনের পজেটিভ আসে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...