লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জুন ২০২০ রাত ১০:০৫
১১৮৬
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে উত্তর বাজারের কাঠ ও কসাই পট্টি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রসে আনে।
স্থানীয়রা জানান, রাতে ওই এলাকায় হঠাৎ করে আগুন আর ধোঁয়া দেখে মানুষ ডাক-চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান গুলোতে ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ চেষ্টায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রনে আসে। এদিকে অগ্নিকান্ডে চায়ের দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, মাটির তৈজসপত্রের দোকান, ফার্মেসি, মাংসের দোকানসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েচে বলে ব্যবসায়ীরা দাবি করেছে।
এঘটনায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দুর্যোগে সবাইকে ধৈর্য ধারণের আহবান জানান।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত