বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২৫ রাত ১০:১২
৩০৫
বাংলার কন্ঠ প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদ উল ফিতরের পুর্বে বকেয়া বেতন পরিশোধ ও প্রকল্প স্থায়ীকরণসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকরা।
মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের কর্মচারী কর্মকর্তা, শিক্ষক, কেয়ার টেকার, ট্রেনার ঐক্য পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে (২৩ মার্চ) সকাল ১১ টায় শহরের জেলা প্রসাসক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ ফরিদ (মডেল কেয়ার টেকার) মোঃ নুর উন নবী( মডেল কেয়ার টেকার) মুজাম্মেল হক ( মডেল কেয়ার টেকার) মোঃ মনিরুল ইসলাম (ফিল্ড সুপার ভাইজার,) ,মুহাঃ নুরুল ইসলাম, মোঃ মাইনউদ্দিন,আবু মুসা, আল- আমিন,আমিমুল ইকরাম,রিয়াজুদ্দিন(মাস্টার ট্রেইনার) প্রমূখ।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
মনিরুল ইসলাম জানান, ১৯৯৩ সাল থেকে সারাদেশে মসজিদভিত্তি ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠির ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহন করে আসছেন। কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেই সাথে তিন মাস থেকে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।
অনতি বিলম্বে আউট সোর্সিং ব্যাতিরেখে বেতন ভাতা প্রদানে মহদয়ের দৃস্টি কামনা করছি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত